, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩। প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ জনকে পূর্ন বন্টন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস আটক। প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী তারেক রহমান। পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেদ্ধ ঘোষণা। যোগ্য নেত্রী গোলতাজ বেগমকে, চট্টগ্রাম মহানগর থেকে মনোনীত করার আহ্বান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। কালামিয়াবাজারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও ইফতার সামগ্রী না পেয়ে হালি হাতে ফিরলেন অসহায় মানুষগুলো। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন: মোস্তাকুর রহমান। কারওয়ান বাজারে ট্র্যাফিক সিগন্যালে রাষ্ট্র পতি।

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালে : চেয়ারম্যান তারেক রহমান।

  • প্রকাশের সময় : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৮ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার বিকেলে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত কর যায়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। গত ১৫-১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি। আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে পালিয়েছে।

তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু ভোট দিলেই চলবে না। ভোট শেষ করে ওখানে থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনার ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক মিলে দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এ দেশ ছাড়া আমাদের আর কোনো ঠিকানা নেই। যেমন করে আমরা নিজের ঘর সাজাই, তেমনি বাংলাদেশকেও সাজাতে হবে। এ দেশ একটি ঘর, আর দেশের মানুষ একটি পরিবার।

বিএনপি চেয়ারপারসন বলেন, সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, ব্লকবাঁধ নির্মাণ এই গুলো আমরা করব। তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এসময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে।

জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুললাহিল মজিদ নিশানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ঠিকানা নিউজ।

২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩।

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালে : চেয়ারম্যান তারেক রহমান।

প্রকাশের সময় : ১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬