, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের প্রতিনিধির সরকারের বৈঠক। শুরুটাই ভালো হয়নি না বাংলাদেশের। রাজধানীসহ সারাদেশেই গরম বাড়তে শুরু করেছে। তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় হামলা : ইরান। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন কোনক্রমেই বাড়ানো হবে না জ্বালানি তেলের দাম; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান। রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

ঈদযাত্রার মূল সময়ে সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সারা দেশে মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।  
বৃহস্পতিবার (১২ মার্চ) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে ডিএমপি এই নিষেধাজ্ঞার কথা জানায়। তবে জনস্বার্থ বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ডিএমপি জানিয়েছে, আগামী ১৬ মার্চ থেকেই ঘরমুখী মানুষের চাপ সামলাতে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন পথগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে।
যানজট এড়াতে সাধারণ যানবাহনকে কুড়িল-আব্দুল্লাহপুর, গুলিস্তান-সাইনবোর্ড, মিরপুর রোড-আমিনবাজার এবং ফুলবাড়িয়া-সদরঘাটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
এছাড়া আন্তঃজেলা বাসগুলোকে কোনোভাবেই টার্মিনালের বাইরে বা সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করতে দেয়া হবে না। এমনকি মহানগরীর প্রবেশপথে কোনো ধরনের বাস পার্কিং করাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
আমাদের ঠিকানা নিউজ 

ডবলমুরিং মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে প্রতারক চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে